|
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ
গত দুইবারের সফল আয়োজনের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো যাত্রা
শুরু করলো বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এবং এন টিভির যৌথ প্রয়াস ক্লোজআপ ওয়ান
তোমাকেই খুঁজছে বাংলাদেশ। যে
দেশে ছড়িয়ে রয়েছে এত সুর সে দেশের মানুষই তো গাইবে গাও বাংলাদেশ গাও এই
শ্লোগান নিয়ে গত ১৩ই মার্চ থেকে কার্যক্রম শুরু হয় ক্লোজআপ ওয়ানের। অন্যান্যবারের মতো এবারো প্রতিযোগিদের
ব্যপক সাড়া ছিল শুরু থেকেই। সারাদেশ
থেকে মোট প্রায় ৮৫ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করে বলে জানায় কর্তৃপক্ষ। ১ এপ্রিল থেকে
শুরু করে ১২মে পর্যন্ত চলে অডিশন পর্ব। এ
রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫০০ এর মতো প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে সিলেকশন রাউন্ডে
জায়গা করে নিয়েছে। ১২মে
থেকে ১৮মে পর্যন্ত চলবে সিলেকশন রাউন্ডের প্রতিযোগীতা। এবারের প্রতিযোগীতায় মূল বিচারক হিসেবে
দায়িত্ব পালন করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী, এবং পার্থ বড়ুয়া।
Add as favourites (75) | Quote this article on your site | Views: 488
|