|
চ্যানেল আই সেরাকন্ঠ ঝিলিক
গানে...আওয়াজ তোলে প্রাণে’স্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ,উদ্দাম
আর টানটান উত্তেজনার মধ্যে ৫ জন প্রতিযোগীকে পেছেনে ফেলে প্রথমবারের মত ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০০৮’ নির্বাচিত হয়েছেন ঝিলিক।যুগ্মভাবে ২য় স্থানে
ইমরান ও রোমেল।আর ৩য় স্থান অধিকার করেছেন শারমিন।পুরস্কার বিতরণী মঞ্চে সে সময়
উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই
পরিচালক (বার্তা) শাইখ সিরাজ,অভিনেতা আফজাল হোসেন এবং সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা
ইয়াসমি।ফলাফল ঘোষণা করেন উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।এর আগে দৈনিক প্রথম আলোর
প্রকাশক মাহফুজ আনাম,আইন ও সালিশ কেন্দ্রর প্রধান সুলতানা কামাল ‘সেরাকন্ঠ’তারকাদের নিয়ে দু’টি সিডির মোরক উন্মোচন
করেন।দেশের বরেন্য সঙ্গীতশিল্পী, সঙ্গীতপরিচালক,গীতিকারদের উক্লান্ত পরিশ্রমে
আয়োজনের প্রতিটি পর্ব সফলভাবে শেষ হয়েছে।সঙ্গীত জগতের প্রায় সব শিল্পী ও
কলাকুশলীরর অংশগ্রহনেযুগ্মভাবে এমন একটি আয়োজন বাংলাদেশে প্রথমবারের মত হল।এ
প্রতিযোগিতের মাধ্যমে এই প্রথম কোন অনুষ্ঠানে প্রধান বিচারকের আসেন বসেছিলেন দেশের
দুই জীবন্ত কিংবদন্তি সঙ্গী্ত তারকা সাবিনা ইয়াসমি ও রুনা লায়লা।প্রায় এক লাখ
প্রতিযোগী থেকে দেশের সঙ্গী্ত জগতের অর্ধশত গুনীজনের যাচাই-বাছাই শেষ প্রাথমিকভাবে
ঢকায় আসার ‘পাওয়ার কার্ড’পেয়েছিলেন দেশের ৫ বিভাগ থেকে ১০ জন করে মোট ৫০ জন।এ প্রতিযোগীয় প্রবাসী বাঙালিদের
মধ্যে থেকেও প্রথমিক বাছাইয়ের সেরা ১১ নির্বাচিত হয়েছিল। প্রবাসী ১১ জনসহ মোট ৮১
জনকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় পরবর্তী পর্বের লড়াই।সেই ৮১জন থেকে ধাপে ধাপে ধাপে
স্বপ্নডানায়,জয়যাত্রা,নয় নাম্বার বিপত সংকেত,রং নাম্বার এবং শ্যামল ছায়া নামে
প্রতিটি পর্ব অতিত্রুম করে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের লড়াইয়ে যে ছয়জন উত্তীর্ণ
হয়েছিলেন তারা হলেন- ইমরেন,ইউসুফ,রোমেল,শারমিন,চম্পা ও ঝিলিক।এই ছয়জনের মধ্যে থেকে
নির্ধারিত করা হয় চ্যানেল আই সেরাকন্ঠ’০৮’র চূড়ান্ত পর্ব।বাংলাদেশ-চীন
মৈত্রী সম্নলন কেন্দ্রে অনুষ্ঠানত হয় এই মহা উৎসব। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি
সম্প্রচার করে। লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় এরা গান গাইবেন।সুবীর নন্দী
১ বছর গান শেখাবেন।জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে এদের বিনামূল্যে চিকিৎসা
প্রদান করা হবে ২ বছর।সব বিজয়ীর বছরব্যাপী সিডি প্রকাশিত হবে।প্রথম স্থান অধিকারী
ঝিলিক পান ১০ লাখ টাকা।যুগ্মভাবে ২য় স্থান ২য় স্থানে ইমরান ও রোমেল পান ৭ লাখ টাকা
এবং ৩য় স্থান অধিকারিনী শারমিন পান ৩ লাখ টাকা। এছারা ইউনিভার্সেল ফুডের পক্ষ থেকে
সেরা ৮ জন তারকা শিল্পী পান ১লাখ করে টাকা।
Add as favourites (66) | Quote this article on your site | Views: 299
|