|
Page 1 of 2
চ্যানেল আই সেরা কন্ঠ ২০০৮
গানে আওয়াজ তোল প্রাণে- এই শ্লোগান নিয়ে প্রথমবারের মতো যাত্রা
শুরু করে সংগীত প্রতিভা অন্বষন কার্যক্রম চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮। আর প্রথমবারেই ব্যাপক সাড়া অর্জন করতে
সক্ষম হয় চ্যানেল আই এর নতুন এই উদ্দ্যেগটি। এরই
মধ্যে প্রাথমিক বাছাই পর্ব শেষ করে এখন চলছে এ প্রতিযোগীতার দ্বিতীয় রাউন্ড। ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট,
চট্টগ্রাম এবং ঢাকা মেট্টোকে আলাদা একটি জোন করে মোট ৭টি জোনে অনুষ্টিত হয়
বাছাইপর্ব। ৭টি জোনে থেকে ১০ জন করে মোট ৭০ জন
প্রতিযোগী পাওয়ার কার্ড পেয়ে দীতিয় রাউন্ড আসার সুযোগ পায়। প্রবাসী বাঙালিদের মধ্যেও থেকেও ১০ জন
প্রতিযোগী নির্বাচিত হয় দ্বিতিয় রাউন্ডের জন্য। ওয়েবসাইটের মাধ্যমে এসব প্রতিযোগীকে
নির্বাচিত করা হয়। ইতিমধ্যে
চানেল আইতে প্রচার শুরু হয়েছে প্রাথমিক বাছাইপর্ব ও প্রতিযোগীদের
বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত পর্বগুলো। প্রতি
মজ্ঞলবার সন্ধা ৭-৫০ মিনিটে প্রচার হওয়া এ অনুষ্টানে পর্যায়ক্রমে প্রত্যেকটি
বিভাগের বাছাই পর্ব দেখানো হবে বলে জানায় কর্তৃপক্ষ। চ্যানেল আই সেরা কন্ঠ ০৮ প্রতিযোগীতার মূল
বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশ বরেণ্য সংগীত শিল্পী রুনা লায়লা ও
সাবিনা ইয়াসমিন। ধাপে
ধাপে প্রতিযোগিতা শেষে শীর্ষ ১০ জনকে নির্বাচিত করা হবে। এখান থেকে ফাইনাল গালা রাউন্ডে নির্বাচিত
হবেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০০৮। শীর্ষ
১০ জনি পাবেন আকর্ষনীয় পুরস্কার। এছাড়া
চ্যানেল আই এর আয়োজনে তাদের জন্য থাকবে দেশ-বিদেশে কনসার্টের সুযোগ।
ওয়ান্ডার ভয়েস অব বাংলাদেশ
Add as favourites (66) | Quote this article on your site | Views: 897
|