|
লেখকের প্রেমে চাদনী
অভিনেত্রী চাদনী সম্প্রতি অভিনয় করলেন বাসন্তী রঙ্গা শাড়ি নামের
একটি নাটকে । হিমু আকরামের রচনা শাহীনা আক্তারের পরিচালনায় এই নাটকের কাহিনীতে
দেখা যাবে গ্রামের তরুন মিরো শহরে আসে স্কুল প্রতিষ্ঠার কাজে। শহরে তার থাকার
জায়গা হয় মায়ের বান্ধবী মিসেস শফিকের বাসায়। তিনি তার মেয়ে সেতু কে বিয়ে
দিতে চায় মিরোর সঙ্গে । এই কথা মিরো জানে । তাই সেতুকে দেওয়ার জন্য মায়ের দেয়া বাসন্তী
রঙ শাড়ি নিয়ে আসে । কিন্তু মায়ের মতের সঙ্গে মেলে না সেতুর। সে মাকে জানিয়ে দেয়
মিরো বাড়ি ছেড়ে চলে না গেলে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে । এদিকে সেতুর ছোটনের
বড় ভাই পত্রিকায় গল্প লেখালেখি করে । সেতু সেই গল্প পড়ে লেখকের প্রেমে পড়ে যায়।এই
লেখকের সাথে দেখা করার জন্য সেতু অনেকবার ক্যাম্পাসে যায় কিন্তু দেখা হয় না ।
এদিকে সেতুদের বাড়ি থেকে চলে আসে মিরো । সেতুর সঙ্গে দেখা না হওয়ায়
শাড়িটা আর দেওয়া হয় না । ঘটনা চক্রে সেতু জানতে পারে মিরোই তার স্বপ্নের লেখক। এই
নাটকে অভিনয় করেছেন আফরোজা বানু । এছাড়া
চাদনি ধারাবাহিক নাটক পিঙ্গল আকাশে অভিনয় করেছেন।
Add as favourites (51) | Quote this article on your site | Views: 162
|