Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

RG-3239-06.Price-BD-Tk-1080

RG-3239-06.Price-BD-Tk-1080

Date: 08/01/08 Views: 44 Owner: BdShowBiz

Boot/Shoes Print E-mail
(0 votes)

Unknown Model 01

বুট

দ্য ইনফিনিট ফ্যাশন

 

 ফ্যাশন নামক ব্যাপারটি কেবল পোশাক-পরিচ্ছদেই সীমাবদ্ধ    থাকতে তা নয়ফ্যাশনের বিচারণ থাকতে হবে আকাশে-   বাতাসেও ফ্যাশন ঘুরবে দেশের সড়কে সড়কেযে জীবন আমরা যাপন করছি প্রতিদিন, যা ঘটছে আমাদের চারপাশে তাই উঠে আসবে ফ্যাশনকারণ ফ্যাশন তৈরি হবে জ্ঞান আর সৃজনশীলতার দারুন মিশেলে- কোকো শ্যানেল

 

ফ্যাশন তাই প্রতিটি মুহূর্তে মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত তার প্রভাব বিস্তার করে চলেছেসেই প্রভাবেই তরান্বিত হয় বিবর্তনেতা সত্ত্বেও এমন কিছু ফ্যাশন এলিমেন্ট রয়েছেন যেগুলো বিবর্তনের ধারাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজেদের সব সময়েই রেখেছে শক্তিশালী অবস্থানে, আলোচিনার কেন্দ্রবিন্দুতেফ্যাশন জগতে তেমন একটা অনুষঙ্গ হচ্ছে বুট

 

বুট ফ্যাশন জগতে এখনো বেশ কালচার্ড একটি অনিষঙ্গআমাদের দেশি তরুণ-তরুণীদের পায়ে এখনো পর্যন্ত বুট খুব একটা দেখা না গেলেও ইউরোপ এবং আমেরিকায় কিন্তু বুটের আজকাল বেশ কদরবিলেতি তরুণীরা নিজেদেরকে বটম ফোল্ড মিনিস্কার্ট আর স্টকিংয়ে গলিয়ে দিয়ে পদযুগলে খুব আগ্রহভরেই পরে নিচ্ছে এক জোড়া অ্যাঙ্কেল হাইট বুটঅথবা টাইট হিপস্টার জিন্সের সাথে নী-হাইট বুটবাড়তি পাওয়া হিসেবে ফ্যাশনেবল শীতের আগমনী বাতাস ফ্যাশনসচেতন নাচুনি বুড়িদের জন্য ঢোলের বাড়ির মতো হু হু করে বইতে শুরু করেছে খোদ লন্ডন, প্যারিস, নিউইয়র্ক থেকেদেশের একমাএ বাংলা ফ্যাশন ম্যাগাজিন ক্যানভাস তাই এই ফ্যাশন দাবানলে ঘৃতাহুতি দিতে আপনাদের জন্য নিয়ে এসেছে বুট সম্পর্কিত যাবতীয় তথ্যক্লাসিফিকেশন থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য, ট্রেন্ড...সবই থাকল আপনাদের বুটেবল করতেআপনিও হতে পারেন এ দেশের ফ্যাশন ম্যানিয়াকদের মধ্যে বুটের প্রথমসারির একজন কদরদাতা

 

ফ্যাশন একটি দেশের সংস্কৃতির বেশ উল্লেখযোগ্য অংশএর চর্চায় অনুসরণ বা অনুকরণে দোষ নেই, তবে তা দৃষ্টিশক্তিহীন মানুষের মতো হলেই কাক-ময়ূরের ব্যাপারটির পুনরাবৃত্তি ঘটে

 

বুট হচ্ছে এমন এক ধরনের ফুটওয়্যার, যা আপনার পায়ের আঙুল থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত ঢেকে রাখবে, হ্মেএবিশেষে ঢাকা পড়বে আপনার হাঁটু পর্যন্ততবে কিছুটা হলেও হিল না থাকলে বুট হিসেবে গন্য করা হবে না জুতোটিকেযারা একটু হলেও ফ্যাশনসচেতন তাদের মধ্যে বুট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেনতবে আমাদের দেশে বুটের চল এখনও স্টাইলিস্ট ফটোগ্রাফির জন্য আর নামীদামী ক্লাব গুলোয় নাইট-আউটের মধ্যেই সীমাবদ্ধঅথচ পাশ্চাত্যের ইয়ংস্টাররা এখন চুটিয়ে বুট পরে ঘুরে বেড়াচ্ছেশহরের রাস্তায়কেউ কেউ বলেন, বুট শুধু শীতের সময় পরার মতো জুতোতবে এই কথা মানতে নারাজ আমিসঠিক ম্যাটেলিয়াল, রঙ এবং মাপের বুট আপনার সংগ্রহে থাকলে তো আপনি যে কোন ঋতুতেই পরতে পারেনবুট আপনাকে কতটুকু ফ্যাশনেবল করবে তা নির্ভর করবে বুটের সাথে পরার জন্য আপনার পোশাক নির্বাচনের ওপরযেমন ছেলেদের হ্মেত্রে টর্ন আউট ডেনিম ট্রাউজার্স, চেক শার্ট আর হাইলেংথ বুট একজন পুরুষকে যতটুকু ড্যাশিং ওয়াইল্ড মেল্ হিসেবে প্রকাশ করবে, অন্যকিছুর সাথে হাইলেংথ বুট ততটা মানানসই নাও হতে পারেআবার মেয়েদের হ্মেত্রে লো কাট চাইনিজ শার্ট, হিপস্টার জিন্স আর ওএজ্ বুট দেবে দারুন গ্রুভি আর সেক্সি লুকতবে এই ওএজ্ বুটই আন্য কোন আউটফিটের সঙ্গে ততটা ম্যাচ করবে না

আপনার চাহিদা অনুযায়ী মিনি থেকে লং- যে কোন লেংথের স্কার্টের সঙ্গে দিব্যি ম্যাচ করে কিংবা অনুষ্ঠানের চরিত্রকে মাথায় রেখে পরতে পারেন অ্যাঙ্কেল থেকে নী-যে কোন হাইটের বুটবুটের ফ্যাশনের সাথে আরেকটি ব্যাপার বেশ ভালভাবেই সংশ্লিষ্ট রয়েছে, আর তা হচ্ছে জিন্সটাইট ফিট, লো কাট বা কখনো স্ট্রেইট প্যাটার্নের ডেনিম প্যান্টের সাথে আপনি এক্সট্রা হাইট, কাউবয় বুট বা গো গো বুট পরে বেড়াতে পারেন অনায়াসেইশুধু বুটের সাথে পরার জন্য বুটকাট তো আছেইতবে যে ধরনের বুটই পরুন না কেন, আপনাকে প্রথমেই জানতে হবে বুটের আদ্যোপান্ত

 ফ্যাশনের ট্রেনে ছুটে চলা গ্যালোপিং বুট

 

ঘোড়ার পিঠে টগবগিয়ে ছুটেছে মধ্যবয়সী এক যুবকছিপছপে শরীরতামাটে রঙবুনো এ যুবকের কোমরে ঝুলছে মোষের সিংয়ের বাঁটওয়ালা পিস্তল; কাঁধে ঝোলানো সদ্য কিনে আনা চকচকে উইনচেস্টারনির্ঘম জ্বলজ্বলে চোখ, খোঁচা খোঁচা

দাড়ি পাটের আঁশের মতো চুল জানান দিচ্ছে তার প্রতিশোধের স্পৃহাসামনের দুর্গম গিরিপথ পারি দিয়ে তবেই তাকে দাঁড়াতে হবে শত্রুর মুখোমুখিতার কঠিন পা জোড়া ঢেকে দিয়েছে নিখাদ চামড়ার একজোড়া বুটহ্ম্যাপা জীবনের পরম বন্ধুওয়েস্টার্ন গল্পে এমন হাজারো পশ্চিমা রাখালি বুটের উল্লেখ রয়েছে

 


এবার সরাসরি বিপরীত দিকে চোখে ফেরানো যাক
লাল, নীল নিয়ম আলোয় সাজানো ডিসকো থেকে ফ্লাশারের দ্রুতলয়ের আলো-আধাঁরির খেলায় দুর্দান্ত রক-এন রোল মিউজিকের তালে তরুণীর উন্মাতাল নাচ; পরনে ভ্যালেন্তিনোর ট্রেন্ডি আউটফিট আর পায়ে টাক সুজ-এর ফ্যাশনেবল বুটভিন্ন দুটো দৃশ্যে আমরা অভিন্ন ফ্যাশন এলিমেন্টের কিছু যদি খুঁজে থাকি তবে তা হলো নিঃন্দেহে বুটপশ্চিমাদের ফুটওয়্যার বুট এখন বিশ্বের সব জায়গাতেই সমান আদৃতমাঝে সময়ের ধারায় কিছু পরিবর্তন এসেছে ডিজাইন ও প্যাটার্নে কখনো হাইহিল, কখনোবা ফ্ল্যাট সোললুকের হ্মেত্রে গ্লসি ও রাফ দুটোই সমানে সমানএই যে ট্রেন্ডি বুট, এর পথচলা কিন্তু কোন রাজসিক আয়োজনের মধ্যে ঘটেনিআদিম যুগের মানুষ নিছক বরফ, কাঁটা, নুড়ি, কীট-পতঙ্গের হাত থেকে প্রিয় ও প্রয়োজনীয় পা দুটোকে রহ্মা করার তাগিদে পশুর চামড়া আঁটসাঁট করে বেঁধে রাখত হাঁটু অব্দিসেটাই পরবর্তীতে রুপ পায় বুটেরপ্রাচীন সিরিয়ার এক পর্বতগুহায় পাওয়া একটি মাটির পেইন্টিং এযাবতকাল আবিস্কৃত বুট সম্পর্কিত সবইচেয়ে প্রাচীন নিদর্শন অনুমান করা হয়, পেইন্টিংটি খ্রিস্টপূর্ব ১২/১৫ হাজার বছর আগেরচিত্রে দেখা যায় একজন পুরুষের পায়ে একজোড়া পশুর চামড়ার বুটঅন্যদিকে একজন নারীর পা জুড়ে রয়েছে লোমশ চামড়ায় তৈরি বুটঅবশ্য সে সময় পর্যন্ত বুটের কোন ফর্ম দাঁড়ায়নিপরবর্তীতে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩ হাজার অব্দে মোটামুটি বুটের একটি কাঠামো দাঁড়িয়ে যায়তারপর থেকে দিনে দিনে সেই কাঠামোকে ঘিরে বুটের প্রসার বাড়েষোড়ল শতকের পূর্ব পর্যন্ত সামাজিক প্রতিপত্তির সিম্বল হিসেবে ধরা দেয় বুট, যা কোন কোন সমাজে প্রচলিত থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত

এই যে সময়ের ধারায় সভ্যতার পরিবর্তন, মানুষের হাল-চাল, পোশাক কিংবা আউটলুকে-ঠিক তেমনি সভ্যতার উৎকর্ষে ভর করে বুট তার চেহারায় বদল এনেছে বারবারচলুন না বুটের সঙ্গে আমরাও একটু ঘুরে আসি ইতিহাসের পথে-প্রান্তরে!

মসোপটেমিয়ান বুটঃ 

 

খ্রিস্টপূর্ব ৩ হাজার থেকে ১৪ শ বছর আগের কথাসভ্যতার এ পর্যায়ে মসোপটেমিয়ানরা বুট তৈরিতে ব্যবহার করেছে ছাগলের চামড়াবুট যাতে পায়ের সঙ্গে আঁটসাঁট করে রাখা যায় সেজন্য তারা বুটের সঙ্গে জুড়ে দিয়েছে চামড়ার ফিতাছেলে ও মেয়েদের জন্য তৈরি এই সময়ের বুটের উচ্চতা পায়ের গোড়ালি পর্যন্তবুটের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার ফিতা তৈরি হতো,যা ঢাকা থাকত হাঁটু পর্যন্তহাঁটু পর্যন্ত চামড়ায় আচ্ছাদনের কারণ ছিল-যাতে শিকারে গিয়ে বন্যজন্তুর আক্রমণ থেকে পা দুটো রহ্মা করা যায়

বুট গুলোর সোল ছিল লাল, সাদা কিংবা হলুদ রঙেরমোটা বুটের সঙ্গে বুনন দিয়ে আটকে দেয়া হতো তা মেয়েরা সাধারণত বুটহীন পায়ে চলাফেরা করতকিংন্তু প্রাচীন গ্রীসের নারী যোদ্ধাদের কথা ভিন্নতারা পুরুষদের মতো একই ধরনের বুট পায়ে চলাফেরা করতপ্রাচীন গ্রীসের এসব সৈনিকের বুটগুলো ছিল বেশ উঁচুবুট তৈরি হতো পায়ের মাপের ফিটিংয়েএ সময়ের কিছু বুটের সামনের অংশ ছিল খোলাখ্রিস্টপূর্ব ৫ অব্দে এসে গ্রীসের মানুষদের বুটে আধুনিকতার ছাপ পড়েএ সময়ে যুবকদের মাঝে সাদা রঙের বুটের প্রতি দুর্বলতা দেখা যায়যে গুলো ছিল কিছুটা ঢিলেঢালাভাবে তৈরিকিছু বুটের উপরের অংশে নীল ও সবুজ রঙের চামরা দিয়ে অলঙ্করণ করা হতো

অত্রাস্খান সভ্যতায় বুটঃ পশুর চামড়া দিয়ে বুট তৈরিতে বেশ দহ্মতার পরিচয় দেয় অত্রাস্খান সভ্যতাতাদের উঁচু এবং নিচু বুটগুলোর অগ্রভাগ (আঙ্গুলের অংশ) কিছুটা বাঁকানো থাকেএসব বুট তাদের পায়ের নিম্নিভাগকে আবৃত করে রাখতবুটের উপরের অংশ আলাদাভাবে চামড়া দিয়ে আটকে রাখার ব্যবস্থা থাকতখ্রিস্টপূর্ব ৬৫০ অব্দে এসব বুটের অস্তিত্ব দেখা যায়তবে এ সময় এক মজার কান্ড ঘটে, যাজকরা বুটকে অলৌকিক শক্তির চিহ্ন হিসেবে সবার কাছে ব্যাখ্যা দিতে থাকেবুট তৈরিতে চামড়ার সঙ্গে মেটালের ব্যবহারও এ সময়ই শুরু হয়কিছু কিছু বুটে চলে আসে রঙ এবং প্রান্তদেশে করা হয়এমব্রয়ডারিফলে এ সময়ের বুটকে ফ্যাশনেবল বুটেন সূচনালগ্ন বলা যেতে পারে

রোমান সভ্যতায় বুটঃ রোমানরা বেশিরভাগ সময়ই বুট পরে চলাফেরা করতকারণ প্রচন্ড ঠান্ডা থেকে পা দুটো রহ্মা করার অন্য কোন উপায় ছিল নাএ সময় রোমান সৈন্যদের বুটের শুকতলা ছিল বুটিযুক্ততবে তাদের বুটের ডিজাইন পদমর্যাদাভেদে কিছুটা ভিন্ন ছিলসেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা পেত সবচেয়ে ভাল মানের বুটবিজয়ী রোমান সৈনিকরা যখন দেশে ফিরত তখন তাদের ভারি বুটগুলো ফিরিয়ে নেয়া হতো এবং সেগুলো ফেরত দেয়া হতো স্বর্ণ ও রৌপ্যমুদ্রা সহকারেএকই কারণে একবার জুলিয়াসসিজারকেও সস্মানিত করা হয় এক জড়ো সোনার বুট দিয়েআর এরপরই সাধারণ রোমানবাসীদের ভেতর বুটকে ঘিরে বাড়তি কৌতূহল দেখা দেয় তারাও মিলিটারি বুক কে নিজেদের করে নেয়আবার তাদের কেউ কেউ বেছে নেয় কৃষিকাযে নিয়োজিত  শ্রমিক দের পশম চামরার জুতরোমান সভ্যতার শেষ দিকে তৈরী হাই বুতে ফিতা ব্যাবহার কারা হতোকাল বুটের সঙ্গে ব্যাবহার করা হত সাদা ফিতাবুতকে ফ্যশনেবল করতে বুতের অগ্রভাগে তারা যুক্ত করত অর্ধচন্দ্রকারে সোনা কিনবা রুপা

 

সভ্যাতার পার্ট চুকিএ হাল আমলে ফিরিবর্তমান সময়ে প্রযুক্তির কল্যানে নিত্যনতুন ডিজাইন আসছে ফ্যাশন ট্রেন্ডেস্যাটেলাইট ও ইন্টারনেটের যুগে  দুরের ডিজাইন চলে আসছে আমাদের ড্রইংরুমেতার দিন কয়েক বাদে সেসব বুট ধরা দেয় আমাদেরঘারেতাই বুটের কদর যেমন বারছে তেমনি বারছে তার ব্যাপ্তি

গো-গো বুট--এই বুট কেবল মেয়েদের জন্য তৈরী হয়গো গো ড্যান্সিং কে কেন্দ্র করে এটি সর্বপ্রথম ১৯৬০ সালে তৈরী হয়শুরুর দিকে  তৈরী হওয়া গো গো বুটের রঙ সাদা ছিললো হিল এ বুট মেয়েদের পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা থাকতসেই ১৯৬০ সালে তৈরী হওয়া গো গো বুট তাই বর্তমানেও  মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে

 কিংকি বুট এ বুটের ভিন্ন দুটি নাম হচ্ছে তাই হাই বুট, থাই লেংথ বুট। বুট উচ্চতায় ঊরু পর্যন্ত গিয়ে পৌছায়। বুটের হিল ছিলো বেশ উচু।  কিংকি বুটে সংমিশ্রন ঘটে অদ্ভুত সব কালারের। ম্যাডোনার পা এই  কিংকি বুট দেখা গেছে একাধিকবার।

 


Add as favourites (25) | Quote this article on your site | Views: 194

Be first to comment this article
RSS comments

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved