| Bollywood |
|
|
|
গড তুসি গ্রেট হো
কমেডি ধাচের এ ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন
সালমান খান, অমিতাভ বচ্চন এবং প্রিয়াংকা চোপড়া । ম্যায়নে পেয়ার কিউ কিয়া, মুঝছে
শাদি করোগি এবং হিরো নাম্বার ওয়ান এর মত সফল কমেডি ছবির চিত্রনাট্য ও সংলাপ
রচিয়তা রুমি জাফরী এবার গড তুসি হো ছবির মাধ্যমে পরিচালকরুপে আত্নপ্রকাশ করেছেন।
চাদনী চক টু চায়না
এটাই হবে প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র যার শুটিং চীনে হতে
যাচ্ছে। অক্ষয় কুমার এ ছবিতে জুটিবদ্ধ হয়ে আসছেন ২০০৭ এর চমক লাগানো সেরা নতুন মুখ
দীপিকা পাডুকোন এর সঙ্গে। কাল হো না হো খ্যাত পরিচালক নিখিল
আদভানি পরিচালনা করছেন চাদনী চক টু চায়না ছবিটি। অক্ষয় কুমারকে এ ছবিতে চোখ ধাধানো
সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে । ওম শান্তি ওম এর পর দীপিকা পাড় কোন আরো গ্ল্যামারাস
সেনসেশনে হয়ে আসছেন নির্মাধীন এ ছবিতে।
আলিবাগ
সঞ্জয় গুপ্ত পরিচালিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন সঞ্জয় সুরী, রোহিত রায়, দিয়া মির্জা, সঞ্জয় দত্ত এবং মাসুমেহ মাখিজা
প্রমুখ। কলেজের গ্রাজুয়েশন ডেব প্রাক্কালে নয় জন ছাত্র ছাত্রী কলেজের শেষ রাতটিকে
উপভোগ্য এবং স্বরনীয় করে রাখতে ভিন্নরকম আয়োজনে সঙ্গে দিতে আসেন প্রিয় প্রফেসর
প্যাডি। অশ্রুসজল বিদায়ের লগ্নে নিদিষ্ট শিক্ষা ক্যারিকুলামের বাইরে তারা আরো
অনেককিছু জানার সুযোগ পায় যা বাস্তব কর্মজীবনে জন্য পাথেয় হয়ে ওঠে।
ইয়্যু মি আউর হাম
অভিনেতা অজয় দেবগন অবশেষে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ যাচ্ছেন
ইউ মি আউর হাম ছবিটিতে অজয় নিজে অভিনয় করছেন সঙ্গে আছেন স্ত্রী কাজল
ফানার পর আবার রুপালী পর্দায় দেখা যাবে তাই দর্শক এ ছবিটির জন্য অধীর আগ্রহভাবে
অপেক্ষা করছেন। শোনা যায় হলিউডে মুভি দি নোটবুক অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে । ইউ
মি আউর হাম ছবিতে আরও আছেন বিদ্যা দত্ত
এবং ইশা শবানী।
রু বা রু
বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত একজন মানুষের জীবনের নানা চমকপ্রদ ঘটনা
বলী
তুলে ধরা হয়েছে রু বা রু ছবিতে । যে তার ব্যবসায় নিজের প্রেমিকাকেও ব্যবহার করতে
পিছপা হয়না কিন্তু এক সময় সে তার ভুল
বুঝতে পারে। অর্জুন বালি পরিচালিত ভিন্নস্বাদের গল্পের ছবিটিতে বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন রনদীপ হুদা, শাহানা গোস্বামী এবং রতি অগ্নিহোত্রী।
ইএমআই
সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং উর্মিলা মান্ডকার অভিনীত মুক্তি
প্রতিক্ষীত নতুন এ ছবির কাহিনী গড়ে উঠেছে আধুনিক সময়ের ভারতের দ্রুত বিকাশমান
অর্থনৈতিক কর্মকান্ডকে ঘিরে। হাস্য কৌতুক পরিপুর্ন এ
ছবিতে ইজি মানথলি ইনস্টলমেন্টস এর নানা দিক তুলে ধরার মাধ্যমে টক ঝাল মিষ্টি
কমেডির নানা উপাদান পরিবেশন করা হবে। একতা কাপুর এবার সুনীল শেঠীর সঙ্গে যৌথভাবে
ইএমআই ছবিটি প্রযোজনা করছেন। ছবিটি পরিচালনা করছেন সৌ্রভ কাদরা।
চালা মুরারি মার্ডার করনে
অভিনেতা নাট্যকার পরেশ রাওয়ারের জনপ্রিয় গুজরাট মঞ্চ নাটক
মহারথী অবলম্বনে চালা মুরারি মার্ডার করনে।
ভূতনাথ
অভিনয় জীবনে প্রথমবারের মত ভূতের চরিত্রে রুপদান করছেন অমিতাভ
বচ্চন । ছবিটি জুহি চাওলা সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছন শাহরুখ খান বাগবান
খ্যাত পরিচালক রবি চোপড়া পরিচালিত ভূতনাথ ছবিতে একটি হিপ হপ টাইপের গানও
গেয়েছেন অমিতাভ। বিগ বি অভিনয় জীবনে প্রথমবারের মতো ভূত সাজানো ব্যাপারটি ইতিমধ্যে
দর্শকের মনে আগ্রহের সৃষ্টি করেছে।
মিথ্যা
একটি পৌ্রনিক কাহিনীর অনুপ্রেরনায় মিথ্যা ছবির গুল্প ও
চিত্রনাট্য সমকালীন সমাজ বাস্তবতায় সাজানো হয়েছে। রজত কাপুর
পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রনবীর শোরে, বিনয় পাঠক এবং নেহা ধুপিয়া। নাসির
উদ্দিন শাহও আছেন বিশেষ ভূমিকায়। মুম্বাই আন্ডার ওয়াল্ডের পটভুমিকায় একজন মানুষের বলিঊডে
প্রতিষ্ঠিত সাফল্যের স্বন শিখরে পৌছাতে নানাভাবে
চেষ্টা চালায় মেধাহীনতার ফলাফল শেষ পর্যন্ত খারাপই হয় এ ছবিতে তেমন বক্তব্য
ফুটে ওঠেছে।
দি লাস্ট লিয়ার
ঋতুপর্ন ঘোষের প্রথম ইংরেজি ছবি দি লাস্ট লিয়ার এ বলিউডের বেশ কজন
নামী দামী বড় তারকার সমাবেশ ঘটেছে। কলকাতায় পটভুমিতে সাজানো গল্পে দেখা যাবে
অমিতাভ বচ্চন একজন ষাটোর্ধ। শেক্সপিয়ার নাটকের অভিক্ষ অভিনেতা । তরুন
বয়সী চিত্রনির্মাতা অর্জুন রামপালের অনুরোধে তিনি তার ছবিতে অভিনয়ে রাজি হন। উঠতি
বয়সের প্রীতি জিনতা ব্যক্তিগত জ়ীবনের
নানা ঝঞ্জ্বা সংকট মোলাবলা করতে গিয়ে বিপযস্ত। হঠাৎ এক সময়ে অপ্রত্যাশিতভাবে বয়স্ক
প্রবীন অভিনেতা অমিতাভ প্রীতিকে প্রতিষ্টিত হওয়ার পথ দেখান। অভিনয়ের বাইরেও জীবনের
সার্থকতা খুজে পেতে নতুন মন্ত্রে উজ্জীবিত করেন প্রীতিকে। ২০০৮ এর একটি অর্থবহ
ভিন্নধারার চলচ্চিত্র হিসেবে ঋতুপর্ন ঘোষের দি লাস্ট লিয়ার ছবিটি।
আলদিন
বিখ্যাত আরব রজনীর রুপকথার কাহিনীর আধুনিক উপস্থাপনা
আলদিন ছবিতে তুলে ধরা হয়েছে। এ ছবিতে অমিতাভ বচ্চন দৈত্যর ভূমিকায় অভিনয় করেছন ।
রীতেশ দেশমুখরকে দেখা যাবে আলাদিনের চরিত্রে। দুটি চরিত্রের কর্মকান্ড সবাইকে
হাসাবে - তেমন নিশ্চয়তা দেয়া যায়। আলাদিন এবং তার যাদুর চেরাগ এবং কেরামতি দেখাতে
চোখ ধাধানো স্পেশাল এফেক্ট এবং দুদান্ত অ্যাকশন দৃশ্যের
অবতারনা করা হয়েছে ছবিটিতে । সঞ্জয় দত্তও আছেন এ ছবিতে । মজার ব্যাপার হলো তার
অভিনিত চরিত্রের নাম রিং মিষ্টার। আলাদিন ছবিটি পরিচালনা করছেন ঝংকার বিটস এবং হোম
ডেলিভারী খ্যার নির্মাতা সুজেয় ঘোষ।
হ্যালো
মুম্বাবায়ের কল সেন্টারের নিত্যদিনের ঘটনাবলি নিয়ে
হ্যালো ছবির কাহিনী আবার্তিত হয়েছে। যারা এই কল সেন্টার গুলোতে কাজ করে তাদের
জ়িবনের নানা চাওয়া পাওয়া স্বপ্ন প্রত্যাশা আকাঙ্ক্ষা হৃদয়স্পশী
করে তোলা হয়েছে নানা ঘটনার মধ্যদিয়ে। একদার অভিনেতা অতুল অগ্নিহোত্রী প্রযোজিত
পরিচালিত হ্যালো ছবির শিল্পীরা হলেন সালমান খান, সোহেল খান, শারমান যোশি , গুল
পানং, অমৃতা অরোরা এবং ইশা কপিকার। Add as favourites (55) | Quote this article on your site | Views: 406
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





