Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

sharukh_khan_26

sharukh_khan_26

Date: 29/03/08 Views: 12 Owner: BdShowBiz

Beutiness Print E-mail
(7 votes)

 

সৌন্দর্যচর্চায় স্পা

 

স্পা শব্দটি এসেছে মূলত পূর্ব বেলজিয়ামের Spa নগরী থেকে। ষোড়শ শতকের দিকে এই শহরটিকে সুখ ও সমদ্ধি স্বাস্থ্যের ঠিকানা বলে মনে করা হতো। শহরটির খনিজ সমৃদ্ধ গরম প্রস্রবন বা জলের ধারার পানিতে রোগ সারানোর আশ্চর্য হ্মমতা আছে বলে মনে করা হতো। আজকে সারা বিশ্বে স্পা সৌন্দর্যের এক নতুন পদ্ধতি হিসেবে পরিচিত হয়ে উঠছে। প্রশান্তি, শারীরিক সুস্থতা আর সৌন্দর্যের নতুন কনসেপ্ট হলো স্পা। জীবনে নতুন মাত্রার কৌশলী ও পরিমিত ব্যবহারই হলো স্পা। শব্দ। গন্ধ, স্পর্শ, আহার স্নান, ধ্যান ও শরীরচর্চাসহ ম্যাসাজের নানা ব্যবহারই স্পার অন্যতম অনুষঙ্গ। নাগরিক জীবনের ক্লান্তিকর বিড়ম্বনা এড়িয়ে অবসাদ, বিরক্তি, বিষাদকে মাড়িয়ে প্রশান্তির পরশই স্পার উপজীব্য। স্পা নতুন কোনো বিষয় নয়। নানা দেশে নানা নামে স্পার প্রচলন ছিল বিশ্বজুড়েই। ল্যাটিন শব্দ S.P.A ই তিনটি অহ্মরের ব্যাখ্যায় বলা হয় Ssnus Per Aquatam অর্থাৎ হেলদি বাই আর থ্রু ওয়াটার বাংলায় অর্থ করলে দাঁড়ায় পানি বা জলের সাহায্য সুস্থতা। আধুনিক আপার রয়েছে নানান ব্যাখ্যা। স্ক্রিন প্যাম্পারি এন্ড দ্য ম্যানেজমেন্ট। সজীব-সুন্দর ও যৌবনোচ্ছল ত্বক আর বয়স ধরে রাখার আধুনিক উপায় হলো স্পা। পৃথিবীতে সুস্থতা ধরে রাখার কাজ পানির ব্যবহার সর্বজনবিদিত। ব্যথা বা পেটের পীড়া বা কিডনি রোগ থেকে সুস্থ থাকতে কিংবা রুপচর্চায় পানির বিকল্প নেই।পানির অপর নাম যেমন জীবন তেমনি জীবনে সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখতে  পানির ব্যবহার সৃষ্টির প্রথম থেকেই হয়ে আসছে।

রোমানরা সৌন্দর্য পিপাসু জাতি হিসেবে সারাবিশ্বে পরিচিত। গরম পানির ভাপ বা উষ্ণ পানির তাপ প্রয়োগ ত্বকের পরিচ্ছন্নতা বলা হয় রোমানরা ছিল বালানিয়াম। এটি এক ধরনের উন্নত স্নান বা গোসল পদ্ধতি। প্রাচীন রোমানে স্নানাগারগুলোতে একই সাথে ছয় হাজার লোক বিশেষভাবে স্নান সেবা গ্রহন করতে পারতেন। এটি ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশে বিশেষ এই স্নান পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে। একই সাথে স্নানাগারগুলো হয়ে ওঠে বিনোদনের অন্যতম কেন্দ্র।

খেলাধুলা, শরীরচর্চা কিংবা রুপচর্চার মতো বিষয়গুলো নানাদেশে গরম পানির ভাপ, সুগন্ধি তেলের ব্যবহার, শরীর ম্যাসাজ কিংবা নানা ধরনের ক্রিম ও প্রসাধন সামগ্রীর ব্যবহার  স্বাভাবিক বিষয়। বাংলাদেশেও আশির দশকের প্রথম থেকেই বেড়ে যায় বিউটি পার্লার ও বিউটি সেলুনের ব্যবহার। এসব বিউটি পার্লারে বর বা কনে সাজানো, রুপচর্চা, ত্বকের দাগ, তিল বা আঁচিল দূর করার মতো কাজ করা হতো। সবকিছু ছাপিয়ে সেই স্থানটি দখল করে নিতে শুরু করেছে স্পা। এতে প্রাচীনকালের ব্যবহৃত পদ্ধতিকেই আধুনিক উপায়ে উপস্থাপন করা হচ্ছে। এসবের পাশাপাশি স্পর্শ, গন্ধ, ভেষজ বা মেডিটেশনের ব্যবহার এনেছে ভিন্নতা। এর মূল গন্তব্য শারীরিক সুস্থতা, সৌন্দর্য বর্ধন ও জীবনে প্রশান্তির পরশ ধরে রাখা। জীবনকে নতুনভাবে উপভোগ করার আধুনিক সংস্করণই হলো স্পা।

 

স্পার রকমভেদ

বিশ্বব্যাপী স্পার ব্যবহার ও পদ্ধতি নিয়ে রয়েছে নানা মতভেদ, পদ্ধতি ও ভিন্নতা-এর মধ্যে রয়েছে মেডিকেল স্পা, মিনারেল স্প্রিং স্পা, ডেস্টিনেশন স্পা, অ্যারোমা বা সুগিন্ধ থেরাপি, ফেসিয়াল বা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ পণ্যের ব্যবহার। স্ক্রাব বা ভাষজ প্যাক ব্যবহার, মোড়ানো পদ্ধতিতে স্পা, ম্যাসাজ বা শরীরের বিভিন্ন অঙ্গের স্পর্শ এবং বাথ বা গোসলের মাধ্যমে তরতরে হয়ে ওঠা পদ্ধতি। বাথটাবে সুগন্ধি জন, দুধ আর ফুলের পাঁপড়ি বিছিয়ে আধো ঘুমে আধো জাগরণে স্বপ্নের ধারায় অবগাহন স্পার অন্যতম বৈশিষ্ট্য। শারীরি ও মানসিক ক্লান্তি আর অবসাদ দূর করতে তাই স্পা নগর জীবনের সৌন্দর্য পিপাসু মানুষের অন্যতম অনুসঙ্গ হয়ে উঠবে সন্দেহ নেই।

 

ঢাকায় স্পা

এ বছর এপ্রিল মাসে ঢাকায় স্পা স্যালুনের যাত্রা শুরু হয়েছে। স্প্রিং স্পা নামের এই নতুন বিউটি সেলুন ইতোমধ্যে। সৌন্দর্য পিপাসুদের নজর কেড়েছে। ফেসিয়াল, বডি ম্যাসাজ, বাথ অ্যারোমা থেরাপির মতো বিষয়গুলো এখন হাতের নাগালে। হেয়ারোবিক্স, হাবিবপারসোনা ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্ঠান স্পার প্রচলন বেশ জোরেশোরেই চলছে। এখন সময় বুঝে সেন্টারগুলোতে ঢুকে পড়াই বাকি। যারা স্পার স্বাদ আস্বাদন করতে আগ্রহী যেকোনো সময় ঘুরে আসতে পারেন এসব সেন্টার থেকে।

 

সাইকোথেরাপিস্টের পরামর্শ

মোঃ রমজান আলী মাল্লিক

ক্লিনিকাল সাইকোথেরাপিস্ট, পঙ্গু হাসপাতাল, ঢাকা

স্পা শারীরিক ও মানসিক প্রশান্তিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। কেননা এর সাথে স্পর্শ, মেডিটেশনের বিষয়গুলো জড়িত। পাশাপাশি শারীরিক ক্রটি-বিচ্যুতি সারানোর জন্য যেমন সাইকো থেরাপি, ফিজিও থেরাপি প্রয়োজন তেমনি কিছু পদ্ধতি স্পাতে রয়েছে। ফলে সৌন্দর্যের পাশাপাশি স্পা ফিজিওথেরাপিরও কাজ করে।

 

রুপ বিশেষজ্ঞের মতামত

রহিমা সুলতানা

রুপ বিশেষজ্ঞ, স্বত্বাধিকারী, হারমনি স্পা।

এটি বিশ্বে এখন জনপ্রিয় রুপচর্চার পদ্ধতি। স্পা লাইফস্টাইলে নতুন সংযোজিত একটি আধুনিক বিষয়। একই সাথে শব্দ, গন্ধ, স্পর্শ, আহার, স্নান, ধ্যান শরীর চর্চা ও ম্যাসাজের মাধ্যমে এটি পরিচালিত হয়। ব্যস্ত জীবনের অবসাদ আর ক্লান্তিকে ধুয়ে ফেলতে স্পা হতে পারে প্রশান্তির অন্যতম মাধ্যম।

 

 


Add as favourites (128) | Quote this article on your site | Views: 558

Be first to comment this article
RSS comments

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved