| Azizul Hakim |
|
|
|
২ যুগের উজ্জল নক্ষত্র
জীবনের সফলতা অর্জন করতে হলে প্রতিভার প্রয়োজন। প্রতিভা
সাফল্যের শেষ সীমানায় পৌছানো সম্ভভ না । আর তাই প্রতিভা একবার
যাকে স্পর্শ করে ব্যর্থতার গ্লানি তার জীবন থেকে অনেক দূরে সরে যায় । প্রতিভা
শব্দের মানেই হচ্ছে অপূর্ব প্রানশক্তি সম্পন্ন এবং প্রজ্ঞাবান। অভিনেতা ও নাট্য
নিদেশক আজিজুল হাকিম হচ্চেন এমই প্রতিভান পুরুষ ।১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত অভিনয়
করে যাচ্ছেন সাফল্যের সাথে।
বিটিভির মাসিক নাটক এখানে নোঙ্গর দিয়ে তার অভিনয় জ়ীবন শুরু।
নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। কিন্তু রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি
পায় ১৯৯০ সালে কোন কাননের ফুল নাটকটির মাধ্যমে । ইমাদুল হক মিলনের লেখা নাটকটি
পরিচালনা করেছিলেন ফখরুল আবেদীন দুলাল। প্রায় দুই যুগের বেশি অভিনয়ের সাথে । তার
যে এই সম্পৃতা সেটা আজও তার প্রতিভার সাক্ষর বহন করে আসছে। এই মধ্যে কাজ করছেন
শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি এবং জয়যাত্রা মত বিকল্প ধারার ছবি। আর কাজ
করেন মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র আচ্ছা, দীর্ঘ চলচ্চিত্র বৃষ্টিতে।
দীর্ঘ অভিনয় জীবনে আপনি তো বিভিন্ন জেনারেশনের সতথে কাজ করেছেন। কখনও আন্ডারস্টারিং
এর ক্ষেত্রে সমস্যা হয়েছে?
না কখনোই না । কেননা যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তখন আমরা সবাই
শিল্পী। সবাই যার যার সেরা পারর্ফমটি দিতে চায়, তার এক্সপ্রেশন
বিশ্বাসযোগ্য করে তুলতে চায়। সুতরাং সমস্যা হবার কোন কারন নেই ।
নাটক কমিয়ে দিলেন যে?
যদিও এই অভিযোগটা অনেকেই করছেন কিন্তু অভিযোগটা সত্যি নয় আমি
আগে যেমন বেছে বেছে কাজ করতাম এখনও তেমন করছি । এই অভিযোগটা আসলে
চ্যানেলের আধিক্যের কারনে উঠেছে ।
আপনি কি মনে করছেন যে চ্যানেল বেড়ে যাবার কারনে কাজের মান
খারাপ হয়ে যাচ্ছে?
না আমি এটা কখনো মনে করি না । কারন এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ
জায়গা । তাই এর পরিমাপ যত বাড়বে নতুনরা তত বেশি কাজ করার সুযোগ পাবে । আর যদি ভাল
খারাপের কথা যদি বলেন তাহলে বলব, ভাল খারাপের দ্বন্দ সবসময় থাকবে ।
কখনো একচেটিয়া ভাবে ভালো বা খারাপ কিছু হয়না । ইনফ্যাক্ট সব কিছুই নির্ভর করে যার
যার দৃষ্টি ভঙ্গির উপর ।
বর্তমান ব্যস্ততা কেমন?
এই মুহুর্তে ব্যস্ত আছি সালাউদ্দিনের ১০৪ পর্বের সাখীন সুরি ,
শহীদুজ্জামান মোহন পরচালিত
ধারাবাহিক নাটক ছাই, দীল মোহাম্মাদ্দ দিলুর ১০৪মনোরমা হাসপাতাল প্রা লিঃ
এবং তারেক মিন্টুর ৫২ পর্বের সিরিয়াল ঘর জামাই নিয়ে । এছাড়া নিজস্ব প্রোডাকশন হাউস
রোডস অডিও ভিজুয়াল থেকে ব্যস্ত আছি । যদিও সব কিছু দেখাশুনা করেন আমার স্ত্রী
জিনাত। নাটক , মঞ্চ, এবং চলচ্চিত্র যেখানে
সমান তালে কাজ করছেন সেখানে মডেলিংয়ে নেই কেন?
মডেলিং করিনি যে তা নয় অনেক আগেই দুটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম
। এরপর আর করা হয়নি । বলতে গেলে ইচ্চা করেই সরে গেছি ।
নিদেশনা সম্পকে কিছু বলেন ?
প্রথম নিদেশনা দিয়েছি মঞ্চে, নাটকটির নাম পাথর । আর
টেলিভিশনে প্রথম নিদেশনা দেই যা হারিয়ে যাই সিরিয়ালে । সিরিয়ালটি রচনা করেছিলেন
জিনাত হাকিম ।
জিনাত হাকিমের কাজকে কি ভাবে মুল্যায়ন করেন?
জিনাত একজন সংবেদনশীল ও সমাজ সচেতন নাট্যকার। ওর নাটকে সব সময়
সমাজেকে দেয়ার মত মেসেজ থাকে। সমাজ কিংবা দেশের প্রতি দায়বদ্ধতা
সব সময় ওর মধ্যে কাজ করে চলচ্চিত্র পরিচালনা ইচ্চার কথা জানতে চাইলে বলেন অবশ্যই
ইচ্চা আছে । তবে আমি নিজেকে একটু গুছিয়ে নিতে চাই।
স্ত্রী জিনাত হাকি ও মেয়ের নাযাহ নিয়ে তার ছোট্ট সুখের সংসার।
তাই এই সুখের সজ্ঞা সম্পকে জানতে চাইলে বলেন কোন সম্পকে যদি পরস্পর
বিশ্বস্ততা, সততা ও সমঝোতার থাকে তাহলে কি সেই সংসার সুখের না হয়ে পারে। Add as favourites (52) | Quote this article on your site | Views: 158
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





