Login






Lost Password?
No account yet? Register

Sponsors Link Left

Random Image

S Abrar

S Abrar

Date: 25/10/07 Views: 15 Owner: BdShowBiz

Arties Favourite Scerial Print E-mail
(2 votes)

তারকাদের প্রিয় নাটক

afsana_mimi2

অনেক চ্যানেল অনেক নাটক। কিন্তু ভালো নাটকের সংখ্যা একেবারেই কম। তারকারা তাদের প্রিয় নাটকের নাম বলতে গিয়ে ফিরে গেছেন অতীতে। স্মৃতি হাতড়ে বের করতে হয়েছে সে সময়ের বিখ্যাত সব নাটকের নাম।

আজিজুল হাকিমঃ একজন বাবার কাছে তার সন্তান সব সময় প্রিয়। ঠিক আমার অভিনীত নাটকও আমার কাছে অনেক প্রিয়। তারপরও অধিকতর প্রিয় নাটক হচ্ছে তিতির শঙ্খচিল, শিল্পী, এবং আদিম। এই তিনটি নাটক আমার অসম্ভব প্রিয় নাটক।

 

শহীদুজ্জামান সেলিমঃ জোনাকী জ্বলে নাটকটি আমার অসম্ভব প্রিয় একটি নাটক। আরও যেসব প্রিয় তা হচ্ছে জিরো পয়েন্ট, ছায়া শিকারী, স্পর্শের বাইরে, সংশপ্তক, গ্রন্ধিকগন কহে, এইসব দিনরাত নাটকটি আমার ভিষন ভালো লাগে।

 

জাহিদ হাসানঃ রবীন্দ্রনাথ সমাপ্তি গল্প অবলম্বে নির্মিত নাটকটি আমার ভিষন প্রিয় একটি নাটক। ওই নাটকে আমি নিজেও অভিনয় করেছিলাম। আমার অন্যান্য প্রিয় নাটকগুলো হচ্ছে লাল, নীল,  বেগুনি, আজ রবিবার, সবুজ ছায়া, সবুজ সাথী।

 

তৌকীর আহমেদঃ অনেক নাটক আমার প্রিয়। সেই রকম প্রিয় নাটকের তালিকা যদি তৈরী করি তাহলে বলতে হয় ফিরিয়ে দাও অরন্য নাটকের নাম । এই নাটকটী আমার ভীষন প্রিয় একটি নাটক। একই সঙ্গে যত দূরে যায়, রুপনগর, ওপারে নীলয়, শঙ্খবাস নাটকগুলো বেশ প্রিয় নাটক।

 

রোজী সিদ্দিকীঃ জন্মভূমি নাটকটি আমার অসম্ভব প্রিয় একটি নাটকের নাম, একই সঙ্গে এই মুহুর্তে যে সব নাটকের নাম মনে পড়ছে তা হচ্ছে সখী ভালবাসা কারে কয় মাটিরও পিঞ্জিয়ার মাঝে বন্দী  হইয়া রইলাম রে, স্পর্শের বাইরে।

 

আফসানা মিমিঃ আমার অসম্ভব প্রিয় নাটক হাউজ ওয়াইফ, হাওয়া ঘর নাটকও আমার ভিষন প্রিয়। বউ কথা কও নাটকও কম প্রিয় নয়। আরও একটি প্রিয় নাটক হচ্ছে জিরো পয়েন্ট। খুব আলোচিত নাটক ছিলো জিরো পয়েন্ট।

 

হুমায়ন ফরীদিঃ সংশপ্তক আমার ভীষন প্রিয় একটি নাটক। এই নাটকের সঙ্গে আমার ক্যারিয়ার আমার দর্শক পরিচিতি সহ অনেক কিছু জড়িত। কাজেই সংশপ্তক শুধুই আমার প্রিয় নাটক তা বললে ভুল হবে। এবং অনেক আপন একটি নাটক। এছাড়াও আমার প্রিয় অনেক নাটক আছে এই মুহুর্তে মনে পড়ছে না ।

 

শামস সুমনঃ আমার অনেক অনেক প্রিয় একটি নাটক হচ্ছে সংশপ্তক। নাটকটি ছোটবেলায় দেখেছি। এটা যে কত প্রিয় তা বোলে বোঝানো যাবেনা। তারপর বন্ধন সিরিয়ালটি আমার অনেক প্রিয় একটি নাটক

 

সোহেল আরমানঃ আমার প্রিয় নাটক একটি কিংবা দুটি নয় অনেক গুলো। হাজার বছর ধরে, ইডিয়েট, পারলে না রুমকি, রক্তে আঙ্গুর লতা, অচিন পাখী, জব্বর আলী, নগরে নাগরিক, দুঃখ তোমায় ছুটি, বাই সাইকেল, ববর্ন প্রজাপ্রতি, পাহারে ফুটিয়ে ফুল আমার ভিষন প্রিয় নাটক।

 

সালাউদ্দিন লাভলুঃ আমার ভীষন প্রিয় একটি নাটক রঙের মানুষ, গহরগাছী নাটকটি আমার ভীষন প্রিয়। এছারা দ্বিচক্রযান, একজন আয়নাল, লস্কর, গোড় নাটকগুলোতে বেশ প্রিয়। কাছাকাছি সময়ে প্রচার হওয়া কয়েকটি নাটক আমার অনেক প্রিয়। তার মধ্যে রয়েছে গরু চোর, ওয়ারেন, নৈবচ , বউ।

 

চাঁদনীঃ আমার নিজের অভিনীত একটি এক ঘন্টার নাটকের নাম চেরাগ এই নাটকটি আমার প্রিয় নাটকগুলোর মধ্যে। বন্ধন নাটকটি আমার প্রিয়।

 

মীর সাব্বিরঃ প্রিয় নাটকের কথা যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় ধারাবাহিক নাটক বিষকাটার নাম। এটি শুধু আমার প্রিয় নাটকটিই নয় ভিষন ভালো লাগে, চেরাগ আলী, মনের রাজা, নাইনটিন সিক্স আওয়ারস নাটকগুলো আমার অনেক প্রিয় নাটক।

 

আনিসুর রহমান মিলনঃ ছয়িতা নাটক আমার অসম্ভব প্রিয় নাটক। এটি আমার ক্যারিয়ারের পজেটিভ হিসেবে কাজ করেছে। আরও যেসব নাটক আমার প্রিয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মধুময়রা, হাটকুড়া, প্রজাপতিকাল, অরপর, ণীলের প্রেম প্রীতি।

 

তানভীর সুইটিঃ আমার প্রিয় নাটক তো  একটি কিংবা দুটি নয়। অনেক নাটকই আমার প্রিয় বেশ আগে সুন্দরী নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। সুন্দরী আমার অনেক প্রিয় নাটক। সংশপ্তক নাটকটিও আমার অনেক প্রিয়।

 

টনিডায়েসঃ সবচাইতে প্রিয় যদি বলি তাহলে বলব,প্রেরনা টেলিফিল্মের কথা, প্রেরনা ছিল শমী কায়সারের গল্প এবং রিঙ্গোর নির্দেশিত টেলিফিল্ম, এছাড়াও শেষ চিঠির পরে , ওপারে নীলয়, অভিমানে অনুভবে, প্রায়শ্চিত্ত, তোমার চোখে জল , দূর কুয়াশায় তুমি, নাটকগুলোর আমার বেশ প্রিয় নাটকের নাম মনে করতে পারছি না ।

 

জাহিদ হোসেন শোভনঃ প্রিয় নাটকগুলোরকে আমি দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে আমার দেখা নাটকের মধ্যে কিছু নাটক আছে প্রিয়। যা মনে দাগ কেটে আছে আবার কিছু প্রিয় নাটক আছে আমার অভিনীত। আমার দেখা প্রিয় নাটক রক্তে আঙ্গুর লতা, সংশপ্তক, রক্ত কবরী, আমার প্রিয় অভিনীত নাটক চন্দ্রগস্ত, প্রিয়জন , সখী ভালবাসা কারে কয়, ডলস।

 

জয়া আহসানঃ অনেক নাটকই আমার কাছে প্রিয়। তার মধ্যে রয়েছে কোন কাননের ফুল, বারো রকম মানুষ, সংশপ্তক, বহুব্রীহি, অয়োময়, নিজের অভিনীত বেশ কিছু নাটক আছে তবে এই মুহুর্তে নাম মনে পড়ছে না

 

স্বাগতাঃ আজ রবিবার, কোন কাননের ফুল, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত নাটক গুলো আমার ভিষন প্রিয়। আমার নিজের অভিনীত অনেক নাটকই আমার কাছে প্রিয়। যেমন ঢাকা নিবাস অনেক প্রিয় নাটকের মধ্যে একটা।

 

সুমাইয়া শিমুঃ সত্যিকথা বলতে স্বপচুড়া নাটকটি এখন আমার কাছে অনেক প্রিয় নাটক হয়ে গেছে । ভালবাসা মন্দবাসা নাটকটিও বেশ প্রিয় এছাড়া এটি নির্দেশনায় ছিলেন আফজাল হোসেন । লদিয়া , গৌরচন্দ্রিকা , স্পর্শের বাইরে নাটকগুলি আমার ভিষন প্রিয় নাটক। ছোটবেলায় যেসব নাটক দেখতাম তার মধ্যে অয়োময়, কোন কাননের ফুল, কোথাও কেউ নেই অনেক অনেক প্রিয় নাটক।

 

বিজরী বরকতউল্লাহঃ নিজের অভিনীত কোথাও কেউ নেই আমার অনেক প্রিয় সংশপ্তক নাটকটিও অনেক প্রিয় নাটকের মধ্যে অন্যতম। এখনকার মধ্যে রয়েছে ডলস হাউস, বন্ধন নাটকটি বেশ প্রিয়।

 

জিতু হাসানঃ প্রিয় নাটকের কথা বললে আগেকার নাটকই নামই বেশি করে আসে। যেমন সংশপ্তক, অয়োময়, বহুব্রীহ, ভাংনের শব্দ শুনি, গ্রন্থিকগন কহে জোনাকী জ্বলে ঢাকায় থাকি। তাই বলে এ সময়ের নাটক যে প্রিয় নয় তা কিন্তু নয়। নিজের অভিনীত অনেক নাটক আছে যা আমার কাছে অনেক প্রিয়। সত্যি কথা বলতে এই মুহুর্তে মনে পড়ছে না।
Add as favourites (98) | Quote this article on your site | Views: 230

Be first to comment this article
RSS comments

Write Comment
  • Please keep the topic of messages relevant to the subject of the article.
  • Personal verbal attacks will be deleted.
  • Please don't use comments to plug your web site. Such material will be removed.
  • Just ensure to *Refresh* your browser for a new security code to be displayed prior to clicking on the 'Send' button.
  • Keep in mind that the above process only applies if you simply entered the wrong security code.
Name:
E-mail
Homepage
Title:
BBCode:Web AddressEmail AddressBold TextItalic TextUnderlined TextQuoteCodeOpen ListList ItemClose List
Comment:



Code:* Code
I wish to be contacted by email regarding additional comments

 
< Prev   Next >
About Us      Privacy Policy      Advertisement      Contact Us      Help with Bangla     
© 1997-2008 BangladeshShowBiz.com All Rights Reserved