| Alocito Model Male |
|
|
|
আলোচিত মডেল ছেলে
নীরব
বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় অন্য কোনো কোম্পানির
বিজ্ঞাপনচিত্রের মডেল হতে পারেননি নীরব। এতে মোটাও কষ্ট পাননি তিনি। কারণ মিডিয়ায়
নীরবের অভিষেক অল্প সময়ে নীরব যতটুকু পরিচিতি পেয়েছেন তার মূ্লে
রয়েছেন বাংলালিংক। গত বছর বাংলালিংক দেশ-এর দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হয়। দুটি বিজ্ঞাপনচিত্রই
দেশের সবকটি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপন। শুধু টিভিসি বিজ্ঞাপনচিত্র নয়, সারাদেশে
করা হয় বাংলালিংক দেশ এর বিলবোর্ডও। যার ফলে খুব অল্প সময়ে নীরব হয়ে ওঠেন
জনপ্রিয়।
ইমন
গত বছর বাংলালিংক দুটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে মডেল হিসেবে
নিজের অবস্থান শক্ত করেন ইমন ।এই দুটি বিজ্ঞাপনে ইমনের উজ্জল উপস্থিতি দর্শকের
দৃষ্টি কাড়ে। বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে অন্য কোন কোম্পানীর বিজ্ঞাপনে
অফার থাকার সত্ত্বেও করতে পারেননি। তবে অভিনয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন । বিশেষ করে
দারুচিনি দ্বীপ মুক্তির পর ইমনের জনপ্রিয়তা বাড়তে থাকে ।
নোবেল
গত বছরে দুটি বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে নোবেলকে । প্রথমটিতে
জনপ্রিয়তা না পেলেও বছরের শেষের দিকে এসে ড্যানিস বিস্কুটের
বিজ্ঞাপন করে বেশ প্রশংসিত হন।
নিশো
মোর স্বপ্নের রানী শিরোনামের একটেল গোল্ডেন কল এর
বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে বেশ প্রশংসা কুড়ান নিশো । বলা যায় এই একটি
বিজ্ঞাপনচিত্রই তাকে সারা বছর আলোচানায় রেখেছে।
তাহসান
কন্ঠশিল্পী হিসেবে তরুনদের মাঝে তাহসান খুব জনপ্রিয় এক
নামল গত বছর আরো জনপ্রিয় হয়ে ওঠেন জুই নারিকেল তেলের বিজ্ঞাপনচিত্রের মডেল
হয়ে। Add as favourites (58) | Quote this article on your site | Views: 150
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





