| Alocito FlimA |
|
|
Page 1 of 2
আলোচিত চলচ্চিত্র
২১ ডিসেম্বর ঈদ- উল আযহার ৯টি ছবি মুক্তির মধ্যে দিয়ে ২০০৭
সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা দাড়ালো ৯৭। বছরের মাঝামাঝি থেকে শেষ
পর্যন্ত সুস্থ ধারার চলচ্চিত্র আশাব্যঞ্জক সাফল্য লাভ করে। মুল্যধারার চলচ্চিত্রের
সঙ্গে এ বছর সংযুক্তি ঘটেছে ইমপ্রেস টেলিফিল্মের ভিন্নধারার কিছু ছবির।
যা এ বছর সুস্থ ছবির ধারাবাহিকতায় অবদান রাখে।
স্বপ্নডানায়
বছরের অন্যতম সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ইমপ্রেস
টেলিফিল্ম প্রযোজিত গোলাম রাব্বানি বিপ্লব পরিচালিত স্বপ্নডানার ছবিটি। বাংলা
চলচ্চিত্রের জন্য অসংখ্য গৌরবের এই বছরের দেশীয় চলচ্চিত্রের জন্য
আন্তজাতিক সন্মাননা বয়ে নিয়ে আনে গোলাম রাব্বানীর বিপ্লবের পরিচালনায় চলচ্চিত্র
স্বপ্নডানায়। ছবিটি এ বছর আন্তজাতিক ভাবে
নানা পুরস্কারে ভুষিত হয়েছে ।
দারুচিনি দ্বীপ
হুমায়ন আহমেদের কাহিনী অবলম্বনে তৌকির আহমেদের পরিচালনায় নির্মিত
হয় বহুল আলোচিত দারুচিনি দ্বীপ। এ ছবির
নায়িকা খুজার জন্য বছরব্যাপী চলে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। শেষ
পর্যন্ত এ ছবির নায়িকা নির্বাচিত হন মম। দারুচিনি দ্বীপ । এই
ছবিটি দর্শক প্রিয়তা অর্জন করে।
আমার প্রানের স্বামী
বছরের অন্যতম
ব্যবসাসফল ছবি হিসেবে বিবেচিত হয় পি এ কাজল পরিচালিত চলচ্চিত্র আমার
প্রানের স্বামী। এ ছবির মাধ্যমে রোমান্টিক জুটি হিসেবে শাকিব শাবনুর জুটির গ্রহন যোগ্যতা পাওয়া যায়। সুস্থ
ধারার চলচ্চিত্রে ব্যবসায় ছবিটি অনন্য ভূমিকা রাখতে সহযোগিতা করে ছবিটি সাফল্যোর
মাধ্যমে শাবনুর তার
দর্শকপ্রিয়তা অর্জন করে।
ডাক্তার বাড়ী
শাকিব খান, জনা, অমিত
হাসান, শাবনাজ, সুচরিতা এবং এটিএম শামজুজ্জামান অভিনীত বড় ক্যানভাসের চলচ্চিত্র
ডাক্তার বাড়ী। বছরের মাঝামাঝিতে আনন্দমেলা সিনেমায় বহুল আলোচিত এ ছবিটি মুক্তি
পায়। ছবিটি সুপারহিট পর্যায়ের ব্যবসা করার চলচ্চিত্রে মোড় ঘুরতে সাহায্য করে ।
ডাক্তার বাড়ী ছবিটির মাধ্যমে দীঘদিন পরে পরিচালনায় ফিরে আসেন জনপ্রিয় পরিচালক
আজিজুর রহমান।
কথা দাও সাথী হবে
ঈদুল ফিতরে মুক্তিপায় রোমান্টিকর্ধমী চলচ্চিত্র কথা দাও সাথী
হবে। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটির সুপারহিট পর্যায়ের
ব্যবসা করে । এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর দর্শকদের একটি ভালোমানের রোমান্টিক ছবি
উপহার দিলেন জনপ্রিয় সফল পরিচালক সোহানুর রহমান সোহান।
আহা
চ্যানেল আইতে ওয়াল্ডপ্রিমিয়ার হওয়ার পর আহা ছবিটি এর চমৎকার
নির্মানশৈ্লীর জন্য আলোচনায় আসে । সমালোচকেদের প্রশংসা পাশাপাশি
ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানতেও সক্ষম করে।স্থপতি এনামুল হক করিম নির্ঝরের
পরিচালনায় প্রথম চলচ্চিত্র আহা মুক্তির আগে থেকেই ছিলো ব্যাপক আলোচিত।
মনের সাথে যুদ্ধ
নায়ক মান্না প্রযোজিত মনের সাথে যুদ্ধ ছবিটি এ বছরের আলোচিত
ছবিগুলো মধ্যে অন্যতম। এই ছবিতে প্রথমবারের মতো প্লেব্যাকে করেছেন
জনপ্রিয় সংগীতশিল্পী জেমস । যা তরুন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়। সুস্থধারার এ
ছবিটি ব্যবসায়িক সফলতা অর্জন করে।
স্বামীর সংসার
সুস্থ ধারার কুশলী পরিচালক হিসেবে পরিচিত জাকির হোসেন
রাজু স্বামীর সংসার ছবির মাধ্যমে দর্শকদের
জয়
করেনিতে সক্ষম হয়। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। এ ছবির মাধ্যমে আরো একবার বক্স অফিসে
সাফল্য পায়। এ ছবির মাধ্যমে শাকিব ও অপু বিশ্বাসের জুটি।
তোমার জন্য মরতে পারি
সাফি ইকবাল পরিচালিত তোমার জন্য মরতে পারি চলচ্চিত্রটি এ বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি।
ঈদুল ফিতরে মুক্তি পেয়ে এ ছবিটি দারুন ভাবে দশকপ্রিয়তা পায় । এছবির
মাধ্যমে শাকির অপু জুটি হিসেবে রোমান্টিক
ছবিতে অপ্রতিদন্দ্বী জুটি হিসেবে দশকের
অত্যন্ত কাছাকাছি পৌছে যান। Add as favourites (73) | Quote this article on your site | Views: 539
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| < Prev | Next > |
|---|







