| Agamir Somvobona |
|
|
|
আগামীর সম্ভবনা
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মম বেড়ে ওঠে ।
পারিবারিক উৎসাহও ছিল পুরোপুরি। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬ হওয়ার পর সে
স্বপ্নের অনেকখানিই পূরন হয়েছে তার। এখন শুধু নিজেকে প্রামান করার, প্রতিষ্ঠা
করার, আর সমানের দিকে এগিয়ে নেয়ার নিরন্তর প্রচেষ্টায়
নিয়োজিত মম।
লাক্স চ্যানেল আই সুপার স্টার হওয়ার পর যদিও
অভিনয়ের অবারিত সুযোগ তৈ্রী হয়েছে মমর । তবে শুরুটা হয়েছিল মেহেরনিগার নাটকের
মধ্যে দিয়ে। যখন ক্লাস টেনে ছাত্রী। তারপর অভিনয় করেন। সতীর্থ রহমান রুবেল, কায়েস
চৌধুরীর নাটকে প্রশংশিত হন। ফলে নিজের মধ্যে তৈ্রী হয়
আত্ববিশ্বাসের। সেই আত্ববিশ্বাসের জোরেই লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়
অংশগ্রহন। তারপর প্রতিযোগিতায় অনেক প্রতিযোগিকে পিছে ফেলে মম পৌছে যান তার
স্বপ্নের সেই সোনালী সোপানে। যেখানে দাঁড়িয়ে আবিস্কার করেন এক অন্য আলোয়।
ব্রাক্ষনবাড়িয়ার আলাউদ্দিন খা সংগীতাংনে চার বছর বয়সে নাচ, গান আর আবৃত্তিতে হাতেখড়ি। পরে ঢাকার শিবলী মোহাম্মাদ ও কবিরুল ইসলাম রতনের কাছে নাচ শিখেছেন।
লাক্স সুন্দরী হওয়ার পর চুক্তি অনুযায়ী চ্যানেল আই প্রযোজিত চলচ্চিত্র দারুচিনি
দ্বীপ এ অভিনয় করেন। দারুচিনি দ্বীপ তার অভিনয় প্রসংসিত হলেও অন্য কোন চলচ্চিত্রে এখনও পর্যন্ত অভিনয় করেনি। তবে নাটকে
ব্যস্ততা উল্লেখ করার মতো। ২০০৭ সালের ৩১ আগস্ট ছবি মুক্তির পর নাটকে কাজ করা শুরু করেন। মাত্র চার মাসে অভিনয় করেন তৌকির আহমেদের
ধারাবাহিক নাটক শঙ্খবাস , স্বনমায়া। সাইদুল আলম টুটুলের সোজা চাদ ইশিতার এক টুকরো নীল, এজাজ মুন্নার ধারাবাহিক নাটক নীড় টনি ডায়সের তুমি
সেই একজন, আব্দুল্লা রানার, একদিনের রাজা, গোলাম সোহরাব দোদুলের সোয়া পাচ আড়াই
লেন, এস এম দুলালের ছোট্ট একটা ভালোবাসা, কায়সার আহমেদের ধারাবাহিক মন যখন যেমন
নাটকে। মাত্র চার মাসে কাজের এই ব্যস্ততাই প্রমান করে মমর যোগ্যতা। লাক্স সুন্দরীর তকমা তাকে
পরিচিতি দিয়েছে, সুযোগ দিয়েছে। কিন্তু কাজের মধ্যে দিয়েই মমকে প্রমান করতে হয়েছে,
সে নতুন প্রজন্মের মেধাবী একজন। প্রমান করতে হয়েছে প্রতিনিয়ত পরিনত মমই সুবর্না
শমীদের যোগ্য উত্তরাধীকার।
মমর অভিনয় নিয়ে ভাবনা স্বপ্ন আর ব্যস্ততা জানতে সম্প্রতি তারকালোক মুখোমুখী হয়েছিল তার। মম বলেছেন তার ভাবনা,স্বপ্ন, আর ব্যস্ততার কথা।
তারকালোক- লাক্স চ্যানেল আই সুপার স্টার হওয়ার
ব্যাপারটি একটু বলুন।
মম- ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম অভিনেত্রী হব।
সেজন্য নিজেকে তৈরী করেছি। গান, নাচ, আবৃত্তি শিখেছি। আর
ইন্টামিডিয়েট পাস করার পর জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হয়েছি।
ভেবেছি যদি টিভি মিডিয়ার সুযোগ নাও পাই তবে মঞ্চ নাটকের সাথে যুক্ত থাকতে পারবো।
যখন ফাস্টইয়ে পড়ি তখন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেই। প্রথম আমি
অংশ নেয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না । কিন্তু আমার বাবা ছিলেন দারুন
আত্ববিশ্বাসী। বাবার উৎসাহে শেষ পর্যন্ত অংশ নেই। অংশ নিলে প্রথম দশ জনের মধ্যে থাকবোই
এই ছিল বাবার বিশ্বাস । অংশ নেয়ার এক পর্যায়ে আমার ভেতরে আত্ববিশ্বাস জন্ম নেই।
প্রতিযোগিতার শেষ দিন যেদিন আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার
ঘোষনা করা হয় সেদিন আমি এতটাই ইমোশনাল হয়ে পড়ি যে কিছু বলতে পারিনি। আমার চোখের
সামনে ভাসছিল শৈশব থেকে এখন পর্যন্ত আমার স্বপ্ন আবেগ শ্রম আর কষ্টের স্মৃতিগুলো।
সিনেমার ফ্ল্যাশবাকের মত।
তারকালোক- প্রথম ছবি করে প্রসংসিত হয়েছন। এরপর আর কোন ছবিতে দেখা গেল না কেন ?
মম - ছবিতে আপাতত নিয়মিত হওয়ার ইচ্ছে নেই আগে
পড়াশুনা শেষ করি। তারপর কিছু ভিন্ন ধারার ছবিতে কাজ করার ইচ্ছে নেই। তবে
কর্মাশিয়াল ছবিতে অভিনয় করার ইচ্ছে নেই ।
তারকালোক- লাক্স সুপারস্টার হওয়ার পর প্রচুর কাজ
করেছেন। আপনার কি মনে হয় পরিচিতি এখন একটা ফ্যাক্টর? ।
মম- দেখুন আমি লাক্স সুপারস্টার হওয়ার অনেক আগে
থেকেই অভিনয় করি। এখন বেশ কয়েকটি নাটকে
কাজ করেছি । প্রসংসিত হয়েছি। তাই পরিচিতিটা আমার জন্য সহায়ক হলেও ফ্যাক্টর হবে না
। তবে অবশ্যই লাক্স সুপারস্টার পরিচিতিটার কারনে আমার অভিনয়
এখন দর্শকের অনেক বেশি মনযোগ পায়।
তারকালোক- নাটকে অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে
বেশি গুরুত্ব দেন ? নাট্যাকার , পরিচালক নাকি নিজের চরিত্র।
মম- অবশ্যই পরিচালক প্রথমে । কারন গল্প যতো ভাল
হোক না কেন, আমার চরিত্র যতো ভাল হোক না কেন, পরিচালক যদি ভাল না হন, তবে শেষ পর্যন্ত নাটকটি দাঁড়াবে না । আর গরু এবং আমার চরিত্র
যদি মোটামুটিও হয়, তবুও ভাল একজন পরিচালক সেটার একটা স্ট্যান্ডার্ড দাড় করিয়ে
ফেলবে। তবে একই সঙ্গে আমি নিজের চরিত্রকেও খুব গুরুতে দেয়। আমি অভিনয়েরর শুরুতেই
ঠিক করে রেখেছি, এমন কোন চরিত্রে আমি অভিনয় করবো না যেখানে আমার
করার কিছুই নেই। আমার চরিত্রটির অবশ্যই গুরুত্ব দিতে হবে।
তারকালোক- একটি নাটকে অভিনয়ের ক্ষেত্রে আপনি কি
ভাবে প্রস্তুতি নেন?
মম- প্রথমে স্কীপ্টা খুব ভাল করে পড়ি। এরপর চরিত্র
বোঝার চেষ্টা করি। চরিত্র বোঝার পর চরিত্রের সঙ্গে একাত্ব হতে চেষ্টা করি।
তারকালোক- অনেকে দেখা চরিত্রের মত করতে চেষ্ঠা
করে।
মম- এই ব্যাপারটা আমি করি না । আমার কাছে মনে হয়
ব্যাপারটা অন্যকে ফলো করার মতো। এর চেয়ে নিজের মতো করে অভিনয় করলে সেখানে নিজস্বতা
থাকবে।
তারকালোক- অনেক চ্যানেল অনেক নাটক, অনেক ব্যস্ততা।
এত ব্যস্ততার মধ্যে প্রস্তুতির সময় কি সত্যি থাকে। এ নিয়ে
কিন্তু অভিযোগ শোনা যায়।
মম- আমি নিজের কথা বলতে পারি। আমি খুব বেচে নাটক
করি। নাটক হাতে নেয়ার পর পুরো প্রস্তুতি নিয়ে অভিনয় করি।
তারকালোক-একজন পেশাদার শিল্পীকে কাজের মানের
ক্ষেত্রে কম্প্রমাইজ করতে হয়। বিষয়টি আপনি কিভাবে দেখেন?
মম- আমি মনে করি এটা একটা বাস্তবতা । তবে একজন
শিল্পীর দশটা কাজের মধ্যে এক দুটা ভাল নাও হতে পারে। এটা খুব বড় কিছু না।
তারকালোক- নিজের ক্ষেত্রেও কি এমন ঘটবে?
মম- হতে পারে। তবে এই মুহুর্ত আমি বলবো এটা হবে না
। কারন অভিনয়কে পেশা হিসেবে নিলেও পাশাপাশি আমি শিক্ষকতা করব ফলে
অর্থের সাথে আপোষ করার সম্ভাবনা কম।
তারকালোক- শিল্পীদের দায়বদ্ধাতাও একটি বিষয়।
বিষয়টিকে আপনি কোন দৃষ্টিকোন থেকে দেখেন?
আসলে একজন শিল্পীর দায়বদ্ধতা অনেক। দায়বদ্ধতা তার
নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। আর কাজের প্রতি দায়বদ্ধাতা তো আছেই। দায়বদ্ধাতা আমার কাছে সিনসিয়ারিটি পাংচুয়ালিটি, ডিভেশন
এগুলোর। আমার দায়িত্বের প্রতি সৎ থাকা। Add as favourites (54) | Quote this article on your site | Views: 176
Write Comment
|
||||||
| < Prev | Next > |
|---|





