|
Page 1 of 4
নায়িকা দ্বন্ধ
চলচ্চিত্রে নায়ক-নায়িকাদের দ্বন্ধ-এটা নতুন কোন ঘটনা নয়। এই তারকা-দ্বন্ধ যেন দিনে দিনে বেড়েই চলেছে। তবে এই দ্বন্ধে নায়কদের তুলনায় নায়িকারাই যেন একটু বেশি পারর্দশী। এই তো গেল বছরের ঘটনা- এফডিসিতে 'বাজাও বিয়ের বাজনা' ছবির শুটিং চলছে। এই ছবির দুই নায়িকা জনা ও অপু বিশ্বাস হঠাৎ করেই শুটিং ফ্লোরে বাধিয়ে দিলেন তুমুল ঝগড়া। কারণ হিসেবে জানা যায়, অপু তার স্বর্ণালংকার খুজেঁ পাচ্ছেন না বলে নায়িকা জনার হ্যান্ড ব্যাগ তল্লাশি করতে চেয়েছেন। এই নিয়ে দুই নায়িকার মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ। উক্ত ছবির পরিচালক অনেক কষ্টে তাদেরকে সামলে সেবারের মত ছবির শুটিং শেষ করলেও, জীবনে আর এই দুই নায়িকা নিয়ে ছবি নির্মাণ করবেন না বলে মনস্হির করেন। দু'একটি ছবি হিট হওয়ার পর যখনই নায়িকারা শুটিং নিয়ে একটু ব্যস্ত সময় পার করেন, তখনই নিজেদের অনেক নামি-দামি ভাবতে থাকেন তারা। পেশাগত দিক থেকে ব্যক্তিগত দ্বন্ধই এর মধ্যে বেশি।
পরিচালক সাফি ইকবাল 'আমার বুকের মধ্যিখানে' ছবির শুটিং উপলক্ষে দুই নায়িকা অপু বিশ্বাস ও রেসিকে নিয়ে ব্যাংকক যান গত বছরের শেষের দিক্ সেখানে নাকি এই দুই নায়িকার দ্বন্ধ এতই গভীর ছিল যে, তাদের মধ্যে কথা বলাবালি পর্যন্ত বন্ধ ছিল। ব্যাংকক থেকে দেশে ফেরার পরও তাদের দ্বন্ধের সমাপ্তি ঘটেনি। এরপর এই দুই নায়িকাকে একত্র করেন পরিচালক সোহানুর রহমান সোহান 'আমার জান আমার প্রান' ছবিতে। অপু এবং রেসি অভিনীত এই ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ায় এই দুই নায়িকাকে নিয়ে নির্মাতারা হিট ছবির স্বপ্ন দেখতে থাকেন। কিন্তু তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের কারণে নির্মাতারা এই দুই নায়িকাকে একত্র করার সাহস না পেয়ে পিছু হটতে থাকেন। 'নি:শ্বাস আমার তুমি' ছবিতে পরিচালক বদিউল আলম খোকন বিপদজনক এই দুই নায়িকাকে নেন অনেকটা রিস্ক নিয়ে। কিন্তু সহশিল্পী হিসেবে এই ছবিতে অপু আছে বলে রেসে এতে অভিনয় করবে না এমনই খবর রয়েছে। আর এসব কারণে নায়িকাদের দ্বন্ধের মাসুল দিতে হচ্ছে নির্মাতাদের। শুধু রেসির সাথেই নয় চলচ্চিত্রের আরো দুই নায়িকা সাহারা এবং নিপুনের সাথেও দ্বন্ধে জড়িয়ে আছেন অপু। তবে সাহারার সঙ্গে অপুর দ্বন্ধ চলচ্চিত্রের বর্তমান ক্ষমতাশালী নায়ক শাকিবকে ঘিরে। শাকিব নাকি মাঝে মাঝে অপুর চেয়ে সাহারাকেই বেশি গুরুত্ব দেন। তাই সাহারকে শত্রু মনে করেন অপু। রুপালি পর্দার সুন্দরী নায়িকা নিপুনের সাথে অপু কাজ করেন 'পিতার আসন' ছবিতে। ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও ব্যাক্তিগত দ্বন্ধের কারণে এই দুই নায়িকাকে আর কোন ছবিতে একত্রে দেখা যায়নি। এদিকে নায়িকা পূর্ণিমা এবং অপু দু'টি হিট ছবি দর্শকদেন উপহার দিয়েছে এরই মধ্যে। কিন্তু 'দেবদাস' ছবিতে পূর্ণিমার জায়গায় অপুকে নেওয়াতে, ভবিষ্যেতে হয়তো আর এই দুই নায়িকাকে একত্র করতে পারবেন না নির্মাতারা। জনপ্রিয় নায়ক শকিব খানের সাথে জুটি বেধে বেশ কয়েকটি সফল ছদিব উপুহার দেন অপু। তাই শাকিবের ছায়ায় নিজেকে নিরাপদ ভেবে একের পর এক নায়িকাদের সাথে দ্বন্ধে জড়ানোর সাহস পাচ্ছেন অপু-এমনই ধারণা সংশ্লিষ্টদের। এই নিরাপত্তার বলেই 'চিরদিন তুমি যে আমার' ছবি থেকে কৌশলে পূর্ণিমাকে সরিয়ে দেন অপু, এমন অনুমান কারো কারো। চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে এই দ্বন্ধ সিনিয়র নায়িকাদের বেলায়ও প্রযোজ্য। সিনিয়র দুই নায়িকা মৌসুমী-শাবনূরের মধ্যকার ব্যাক্তিগত দ্বন্ধ এতই গভীর ছিল যে ক্যারিয়ারের এক যুগ পর প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এদিকে সিনিয়র আরেক নায়িকা পপির সাথে শাবনূরকে ১২ বাছর পরও এক সঙ্গে করা সম্ভব হয়নি। যাই হোক, এই সব সিনিয়র নায়িকাদের নিয়ে না ভাবলেও এখন হয়তো চলবে। কিন্তু চলচ্চিত্রের উঠতি এইসব নতুন নায়িকারা দু'একটি ছবি একসঙ্গে করার পর পরই যেভাবে দ্বন্ধে জড়িয়ে পড়ছেন তাতে খুব চিন্তিত হয়ে পড়ছেন সিনেমা নির্মাতারা। তাদের ধারণা, নায়িকারা এই ভবে দ্বন্ধে জড়িয়ে থাকলে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়া কষ্টকর হবে। তাই নায়িকাদের সর্ম্পকের উন্নতির উপর জোর দিতে হবে এখনই।
Add as favourites (145) | Quote this article on your site | Views: 962
|